Showing posts with label কম্পিউটার টিপস. Show all posts
Showing posts with label কম্পিউটার টিপস. Show all posts

Wednesday, August 29, 2018

সাধারন কম্পিউটার সম্পর্কে প্রাথমিক আলোচনা

সাধারন কম্পিউটার সম্পর্কে প্রাথমিক আলোচনা

বন্ধুরা, আজকে চলুন আলোচনা করা যাক সাধারন কম্টিউটার নিয়ে। আপনি কম্পিউটার বা আইটিতে আগ্রহী হলে আপনাকে সর্বপ্রথম কম্পিউটার সম্পর্কে ভালো ধারনা নিতে হবে। অনেক মানুষ আছে, যারা বছর দুয়েক হয়ে যায় তবও তারা কম্পিউটারের অনেক সাধারন জিনিপপত্র সম্পর্কে জানে না। তাই আমি আপনাদের সর্বপ্রথম প্রাথমিক কম্পিউটার নিয়ে ধারনা দিতে চাই।
কম্পিউটার কিনতে হলে যা জানতে হবেঃ
শুরুতে অনেকের মনে একটা ভুল ধারনা থাকে যে, কম্পিউটটার মানেই হলো একটা বক্স কিংবা অনেকে কম্টিউটার বলতে শুধুমাত্র মনিটরকে বুঝে থাকে। হা হা হা। কিন্তু ব্যাপারটি এমন নয়। মূলত কম্পিউটার এর প্রধার যন্ত্রাংশ হলো সিপিইউ। যা থেকে সমস্ত কাজ সম্পন্ন হয়ে তাকে। নিচে কয়েকটি ছবি দিয়ে দিলাম।

আপনার কম্পিউটার কতটা ক্ষমতা সম্পন্ন হবে তা নির্ভর করে আপনার সিপিইউ এর উপর। আপনি যত আধুনিক ও হাই কনফিগারেশনের পার্টস সেট করবেন তত ক্ষমতাসম্পন্ন হবে। এইবার চলুন একটা সিপিইউ তে কি কি থাকে তা আলোচনা করা যাক।
১। প্রসেসর
২। র‌্যাম
৩। মাদারবোর্ড
৪। হার্ডডিস্ক
৫। ডিভিডি ড্রাইভ
৬। পাওয়ার সাপ্লাই
৭। ক্যাচিং
মূলত এইগুলির সমন্বয়ে একটি সিপিইউ গঠিত হয়। মনে রাখবেন যে, প্রথম তিনটি যন্ত্রাংশ একটি আরেকটির সাথে মিলিয়ে কিনতে হয়। ধরুন, আপনি অনেক দামি একটা প্রসেসর কিনলেন আর একদম কমদামি একটা মাদারবোর্ড কিনলেন, তাহলে আপনার প্রসেসর কাজ করবে না। কনফিগারেশনে মিল থাকতে হবে। তাহলে ঠিকঠাক কাজ করবে। তাহলে চলুন কম্পিউটার এর যন্ত্রাংশ ও দাম সম্পর্কে আপনাদের একটা প্রাথমিক ধারনা দেই।

Computer Pricing Idea:

Dualcour/ Core 2due 1st Generation PC:
Description                                           Price
Mother Board Gigabyte-41  1stgn        5600
Processor Core 2.20Ghz -30ghz           600-1500
Ram 2GB DDR-3                                     1250-1450
HDD 500gb                                              3150-3500
Monitor  Led  17” square                        3950-4150
DVD R/W        samsung                          1,250
Casing Thermal                                        1,500-3,000
Normal mouse                                          100-200
Normal kayboard                                     230-400
UPS  1200                                                  4800-5400
Microlab M-108                                        1550

Core i3 4th Generation PC:
Mother Board Gigabyte-81 4thGn        4700-5000
Processor Core i3 3.6ghz 4thGn           8,800-9,200
Ram 2GB DDR-3                                     1250-1550
HDD 500 GB                                            3100-3,500
Monitor Led 19” Samsung                     7,000
DVD R/W Samsung                                 1,250
Casing Thermal                                        1,800
UPS 6200va                                              2500-2900
Microlab T-MN 1                                     3,600-3850

Core i5 4th Generation PC:
Mother Board Gigabyte-85 4thGn      5,200-5,900
Processor Core i5 3.6ghz 4thGn          15,000-15,500
Ram 4GB DDR-3                                    1850-2600
HDD 1tb                                                    3,900-4,200
Monitor Led 22”Dell                              11,000-11,400
DVD R/W Samsung                                1,250
Casing Thermal                                       1,500-3,000
Mouse A4tech                                          260-300
Keyboard A4tech                                     500
UPS 1200                                                 4800-5400
Microlab M-100                                      1650

Core i7 4th Generation PC:
Mother Board Gigabyte-90 4thGn      5800-6800
Processor Core i7 3.6ghz 4thGn          28500-29500
Ram 8GB DDR-3                                   3600-3900
HDD 2tb                                                  5,700-6,200
Monitor Led 22”Dell                             11,000-11,400
DVD R/W Samsung                              1,250
Casing Thermal                                      1,500-3,000
Mouse A4tech                                         260-300
Keyboard A4tech                                    500
UPS 1200                                                 4800-5400
Microlab M-100                                     1650
তবে মনে রাখবেন, নতুন হিসাবে আমি আপনাদের পরামর্শ দিবো যে, আপনি সর্বনিম্ন কোর-আইথ্রি কম্পিউটার টি কিনবেন। কারন এর আগের মডেলগুলি সাধারনত কম ক্ষমতা সম্পন্ন। দিন দিন অনেক উন্নত যন্ত্রাংশ আবিষ্কার হচ্ছে। তাই অন্তত কোর আইথ্রি দিয়ে শুরু করলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। আপনার যদি আর্থিক সামর্থ না থাকে তবে আপনি সেকেন্ড হ্যান্ড পিসি দিয়েও শুরু করতে পারেন। ৮০ ভাগ ক্ষেত্রেই সেকেন্ড হ্যাড পিসিতে কোন সমস্যা থাকে না। তবে কিনার সময় যাচাই বাছাই করে কিনবেন।
কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়ার সম্পর্কে জেনে নিন।

কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়ার সম্পর্কে জেনে নিন।

আজ জেনে নিবো কম্পিউটারের প্রয়োজনীয় কিছু সফটওয়ারের নাম। বিশেষ করে নতুন হিসাবে মনে অনেক প্রশ্ন থাকে যে, আপনি কোন কাজের জন্য কোন সফটওয়ার ব্যবহার করবেন। তাই চলুন দেরি না করে জেনে নেই কোন কাজের জন্য আমরা কোন সফটওয়ার ব্যবহার করবো।
ড্রাইভার সফটওয়ার সমূহঃ
প্রথমেই আপনার কম্পিউটারে ইউন্ডোজ দেওয়ার পর আপনাকে কিছু ড্রাইভার ইনষ্টল করতে হবে। তার মধ্যে রয়েছে Graphics Driver, Audio Driver, LAN Driver, WLAN Driver, Camera Driver, Bluetooth Driver. যেহেতু এক এক ধরনের পিসি অনুযায়ী এক এক ধরনের ড্রাইভার হয় তাই কোন ড্রাইভারের লিংক দিতে পারছি না। তবে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেনো, আপনার প্রয়োজনীয় ড্রাইভার এর সফটওয়ারগুলি আপনার কাছে সংরক্ষিত থাকে। কারন আপনি যখনই নতুন করে উইন্ডোজ সেটাপ করবেন তখনই আপনার নতুন করে সকল ড্রাইভারগুলি ইনষ্টল করতে হবে।

অফিসিয়াল সফটওয়ারঃ

বিশেষ করে লেখালেখি করা জন্য ও হিসাব নিকাশ করার জন্য আমরা যে সকল সফটওয়ার ব্যবহার করবো সেগুলি হলোঃ
Microsoft World: এইটা হলো সাধারনত লেখালেখি করার সফটওয়ার। লেখালেখি করার জন্য এই সফটওয়ার ব্যবহার করা হয়। বিভিন্ন পেজ এ লিখে তা কাগজে প্রিণ্ট করার জন্য এই সফটওয়ারটি ব্যবহার করা হয়।
Microsoft Excel: গানিতিক হিসাব নিকাশ করার জন্য এই সফটওয়ারটি ব্যবহার করা হয়ে থাকে।
Microsoft Powerpoint: প্রেজেন্টেশন তৈরি করার জন্য এই সফটওয়ারটি ব্যবহার করা হয়। স্লাইডশো করার জন্য এটি সবচেয়ে জনপ্রিয় সফটওয়ার।

VLC Media Player: এটি হলো সবচেয়ে জনপ্রিয় মিডিয়া প্লেয়ার। আমি এই প্লেয়ারটি ব্যবহার করি। Mp3, mp4, mpeg, avi, mkv ফাইলসমূহ প্লে করার জন্য এই প্লেয়ার সবচেয়ে জনপ্রিয়।
Download Link:  http://www.videolan.org/vlc/index.html

ওয়েব ব্রাউজারঃ

Google Chrome: গুগল ক্রোম হলো সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার। গুগলের প্রোডাক্ট যেহেতু আর কোন কথা বলার প্রয়োজন নেই বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে এই ব্রাউজারটি ব্যবহার করি সবসময়। আমার পছন্দের ব্রাউজার।
Download Link: https://www.google.com/chrome/
Mozila Firefox: Mozila ফায়ারফক্স হলো সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুলির মধ্যে একটি। আপনি যদি কোন কারনে গুগল ক্রোম ব্যবহার না করেন তবে আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহার করবেন।
Download Link: https://www.mozilla.org/en-US/firefox/new/
তবে আমি মনে করি না নতুন ব্যবহারকারী হিসাবে আপনার অন্য কোন ব্রাউজার দরকার আছে। আমার মনে হয় যে, এই দুইটি এ যথেষ্ট।

ডিজাইনিং রিলেটেড সফটওয়ারঃ

Adobe Photoshop: এডোবি ফটোশপ হচ্ছে বিশ্বের এক নাম্বার গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়ার। যা দিয়ে আপনি Photo Retouching, গ্রাফিক্স ডিজাইনিং সহ যাবতীয় কাজ করতে পারবেন।
Adobe Illustrator: এডোবি ফটোশপের সাথে আপনার দরকার হবে Adobe Illustrator. যা দিয়ে আপনি ভেক্টর বেসড কাজ করতে পারবেন।
Adobe Premier Pro: ভিডিও ইডিটিং করার জন্য আপনার দরকার হবে এডোবি প্রিমিয়ার প্রো। এটি মূলত ভিডিও ইডিটিং সফটওয়ার।
Adobe After Effects: ইফেক্ট তৈরি করার জন্য এটি সবচেয়ে জনপ্রিয় সফটওয়ার।
প্রাপ্তিস্থানঃ আপনি বাজারের যে কোন কম্পিউটারের দোকানে গেলে Adobe Master Collection নামে সিডি পাবেন। সেখান থেকে ঠিকঠাকমতো ইনষ্টল করলে আপনার ঝামেলা শেষ।

অন্যান্য প্রয়োজনীয় সফওয়ারের বর্ননাঃ

Net Speed Monitor: আপনার কম্পিউটারে কি পরিমান ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে তা এই সফটওয়ারের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন। অত্যন্ত কাজের সফটওয়ার এটি।
Download Link:
https://netspeedmonitor.en.softonic.com/ (32 bit)
https://netspeedmonitor64.en.softonic.com/  (64 bit)
PostImage: এটি হলো কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার জন্য অত্যন্ত জনপ্রিয় সফটওয়ার। এই সফটওয়ারের বিভিন্ন সুবিধা থাকার কারনে আমি ব্যক্তিগত ভাবে এটি ব্যবহার করি।
Download Link: https://postimage.org/app.php
Winrar: আপনার যে কোন .zip ফাইলকে এক্সট্রাক্ট করার জন্য এই সফটওয়ারটি ব্যবহার করতে পারেন। যে কোন ফাইলকে আপনি চাইলে .zip ফাইল বানাতেও পারবেন এটি দিয়ে।
Download Link: http://www.win-rar.com/start.html?&L=0
Audacity: এটি হলো আপনার সবচেয়ে ভালো সাউন্ড রেকর্ডার। আপনি যদি প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে চান তবে এটি সবচেয়ে ভালো সফটওয়ার।
Download Link: http://www.audacityteam.org/download/
Color Pic: আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিং বা ওয়েব ডিজাইনিং এ কাজ করে থাকেন তবে Color Pic হচ্ছে কালার নেওয়ার জন্য খুবই চমৎকার একটি সফওয়ার।
Download Link: https://www.iconico.com/colorpic/
Shareit: আপনার কম্পিউটার থেকে যদি আপনি আপনার স্মার্টফোনে কোন ফাইল পাঠাতে চান কিংবা আপনি যদি স্মার্টফোন থেকে আপনি কম্পিউটারে নিতে চান তবে এটি হলো বেশ জনপ্রিয় সফওয়ার।
Download link: http://filehippo.com/download_shareit/
Adobe Reader: PDF ফাইল সমূহ ওপেন করার জন্য এই সফটওয়ারটি ব্যবহার কর হয়।
Download Link: https://get.adobe.com/reader/
Avro Keyboard: আপনি যদি অভ্র দিয়ে বাংলা লিখতে চান তবে এই সফটওয়ার দিয়ে আপনি বাংলিশ ষ্টাইলে বাংলা লিখতে পারেন।
Download Link: https://www.omicronlab.com/avro-keyboard.html
Bijoy Ekushe: বিজয় কী বোর্ড দিয়ে যারা বাংলা লিখতে চান তাদের জন্য এই সফটওয়ার।
Download Link: http://www.bijoyekushe.net/html/ekuDownload.html
Camtasia: আপনি যদি ভিডিও রেকর্ড করতে চান  এবং হালকা ইডিটিং করে তা ব্যবহার করতে চান তবে এটি হলো অত্যন্ত সহজ ও বেশ কাজের একটি সফটওয়ার।
Download Link: https://www.techsmith.com/camtasia.html
CC Cleaner: আপনার কম্পিউটারে জমা হওয়া অপ্রয়োজনীয় ফাইল সমূহ ডিলিট করার জন্য এই সফটওয়ারটি ব্যবহার করতে পারেন।
Download Link: http://filehippo.com/download_ccleaner
Internet Download Manager: এটি হলো ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সফটওয়ার।
Download Link: https://www.internetdownloadmanager.com/
Ease Video Joiner: আপনার যদি ইডিটিং সফটওয়ার ছাড়া দুইটি ভিডিও ফাইলকে একত্রিত করার দরকার হয় তাহলে এই সফওয়ারটি আপনার খুব বেশি সহজে তা করে দিবে।
Download Link: http://www.brothersoft.com/easy-video-joiner-14213.html
Easus Data Ricovery Sotware: আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইল পূনরায় ফিরে পাওয়ার জন্য এই সফটওয়ারটি ব্যবহার করতে পারবেন।
Download Link: http://www.easeus.com/datarecoverywizard/free-data-recovery-software.htm
Easus Partition Master: আপনার হার্ডডিস্কের যদি পার্টিশনে কোন পরিবর্তন করতে চান তাহলে এই সফটওয়ারটি আপনার জন্য খুব উপকারে আসবে।
Download Link: http://www.partition-tool.com/
Everything Search Engine: আপনার কম্পিটারের সকল ফাইলগুলিকে হাতের তুড়িতে খুজে বের করতে পারেন এই সফটওয়ারের মাধ্যমে। যদিও উইন্ডোজে একটা সার্চ করার অপশন থাকে তবও এটি ব্যবহার করলে মজা পাবেন।
Download Link: https://www.voidtools.com/
Fast Stone: আপনি যদি সহজে ভিডিও রেকর্ড করতে চান তাহলে এই সফটওয়ারটি বেশ কাজে দিবে। এটি খুব সহজে ব্যবহার করা যায়।
Download Link: http://www.faststone.org/FSCapturerDownload.htm

Hotspot sheild: আপনি যদি আপনার কম্পিটারের আইপি পরিবর্তন করতে চান তাহলে এই সফটওয়ারটি আপনাকে ব্যবহার করতে হবে। এটি ফ্রি। তবে পেইড ভার্সন ও আছে।
Download Link: https://www.hotspotshield.com/
Multi Skype Launcher: যদি আপনার একসাথে একাধিক স্কাইপ একাউন্টে লগিন করার দরকার হয় তবে আপনি এই সফটওয়ারটি ব্যবহার করতে পারেন।
Download Link: http://multi-skype-launcher.com/
Open Broadcaster Software: আপনি যদি ফেসবুক বা অন্য কোন ওয়েব এপ্লিকেশনের মাধ্যমে আপনার স্ক্রিনকে লাইভ ব্রডকাষ্ট করতে চান তবে এ সফটওয়ারটি আপনাকে ব্যবহার করতে হবে।
Download Link: https://obsproject.com/
Skype: স্কাইপ হলো ভিডিও কলিং, ম্যাসেজিং ও অডিও কলিং  এর জন্য ইউন্ডেজ বেসড সবচেয়ে জনপ্রিয় সফটওয়ার।
Download Link: https://www.skype.com/en/
Team Viewer: দূরের কম্পিউটারকে নিয়ন্ত্রন করার জন্য একটি চমংকার সফটওয়ার হলো Team Viewer. আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের সমস্যা সমাধান করে দিতে পারেন।
Download Link: https://www.teamviewer.com/en/
Utorrent: টরেন্ট ওয়েবসাইট থেকে টরেন্ড ডাউনলোড করতে হলে আপনাকে এই সফটওয়ারের সাহায্য নিতে হবে। বেশ দারুন একটি সফওয়ার।
Download Link: http://www.utorrent.com/intl/en/
Viber: কম্পিউটারে যদি আপনি ভাইবার চালাতে চান তবে আপনি এই সফটওয়ারটি ব্যবহার করতে পারবেন।
Download Link: https://www.viber.com/en/products/windows

ওয়েব ডিজাইনার ও ডেভেলাপারদের প্রয়োজনীয় সফটওয়ারঃ

Xampp: আপনার কম্পিউটারকে যদি আপনি একটি সার্ভার বানাতে চান তাহলে আপনি এই সফটওয়ারটি ব্যবহার করতে পারেন। এটি অনেক জনপ্রিয় একটি সফটওয়ার।
Download Link: https://www.apachefriends.org/index.html
Sublime Text 3: এক্সপার্ট কোডার দের সবচেয়ে জনপ্রিয় সফটওয়ার হলো Sublime Text 3. Notepad++ দিয়ে শুরু করলেও আপনি এই সফটওয়ারটি দিয়ে আরো দ্রুত ও খুব সহজে কোডিং করতে পারবেন।
Download Link: https://www.sublimetext.com/3
Notepad++: এটি হলো একটি কোড ইডিটর। আপনি যদি কোডিং নিয়ে কাজ করেন তাহলে আপনি এই সফটওয়ারটি ব্যবহার করতে  পারেন। নতুনদের জন্য অনেক চতৎকার একটি সফটওয়ার।
Download Link: https://notepad-plus-plus.org/download/v7.2.2.html
HTTrack: কোন HTML ওয়েবসাইটকে কপি করার জন্য এই সফওয়ারটি দারুন কাজে দেয়।
Download Link: https://www.httrack.com/page/2/en/index.html
File Zilla: আপনি যদি ওয়েবসাইট সম্পর্কিত কোন কাজ করেন এবং আপনার কম্পিউটার থেকে আপনার সার্ভারে ডাটা ট্রান্সফার করতে হয় তবে আপনি এই সফটওয়ারটি ব্যবহার করতে পারেন। এটি সবচেয়ে জনপ্রিয় সফওয়ার এ কাজটি করার জন্য।
Download Link: https://filezilla-project.org/
GrepWin: যদি আপনি যদি কোডিং এর কাজ করে থাকেন তাহলে এই সফটওয়ারটি আপনার অনেক সময় বাচিয়ে দিবে। আপনার কোন নির্দিষ্ট কোড আপনার ফোল্ডারের কোন ফাইলে এবং তা কত নাম্বার লাইনে আছে তা বুঝার জন্য আপনি এ সফটওয়ারটি ব্যবহার করতে পারেন। এটি অত্যন্ত চমৎকার একটি সফওয়ার।
Download Link: https://sourceforge.net/projects/grepwin/

Friday, August 24, 2018

কম্পিউটার যখন তখন বন্ধ হয়ে যায় তখন কি করবেন।

কম্পিউটার যখন তখন বন্ধ হয়ে যায় তখন কি করবেন।

কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ জিনিস। আর কম্পিউটারে যে সমস্ত কাজ করা হয় তা আরো গুরুত্বপূর্ণ। এই কাজে মাঝে যদি আপনার কম্পিউটার বন্ধ হয়ে যায় তখন আপনার কেমন লাগবে।
কম্পিউটার চালু থাকা অবস্থায় মাঝে মধ্যে কিছুক্ষণ পরপর হঠাৎ বন্ধ হয়ে আবার চালু  হয়।
এমনটা হলে বিচলিত হয়ে পড়ার কোন কারণ নেই। হতে পারে এটা কোন সফটওয়্যারের সমস্যা অথবা কোন যন্ত্রাংশের সমস্যা। এমন আপনি নিযেই তা ঠিক করতে পারেন খব সহজেই।
কম্পিউটার হঠাৎ করে বন্ধ হওয়ার সমস্যাটি কেন হচ্ছে, তা খুঁজে বের করতে আপনাকে Windows key + R চেপে রান প্রোগ্রাম চালু করতে হবে।
এরপর রান প্রোগ্রামে sysdm.cpl লিখে ok বাটনে ক্লিক করুন অথবা ডেস্কটপে গিয়ে কম্পিউটার আইকনে কার্সর রেখে ডান বাটনে ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করুন। এখানে বাম পাশের Advanced system settings-এ ক্লিক করুন।  দুই ক্ষেত্রেই সিস্টেম প্রপার্টিজ Window আসবে।
সিস্টেম প্রপার্টিজ Window আসার পর Advanced ট্যাবে ক্লিক করে Startup and Recovery বাটনের নিচে Settings এ ক্লিক করুন।
এরপর একটি নতুন Window খুললে এর মধ্যে থাকা System failure এর নিচের চেকবক্স থেকে Automatically restart অপশনটির টিকচিহ্ন উঠিয়ে দিন।

এরপর Write an event to the system log এ যদি টিকচিহ্ন দেওয়া না থাকে তাহলে টিকচিহ্ন দিয়ে ok করুন।
এখন থেকে কোন সমস্যা হলেও কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে আবার চালু (Restart) হবে না। সমস্যা হলে কম্পিউটারে কিছু লেখাসহ একটা নীল পর্দা দেখা যাবে। Microsoft এটাকে স্টপ এরর বললেও Windows ব্যবহারকারীদের মধ্যে Blue Screen of Death (BSOD) নামেই বেশি পরিচিত।
এই Blue Screen বা নীল পর্দায় ভেসে থাকা লেখাগুলো থেকেই প্রাথমিকভাবে বোঝা যাবে কম্পিউটারে আসলে ঠিক কী সমস্যা হচ্ছে।সব লেখা হয়তো পড়ে বোঝা যাবে না, কারণ এখানে অনেক কারিগরি ইনফরমেশন থাকে। তবে পর্দার ওপরের দিক থেকে দ্বিতীয় অনুচ্ছেদে বড় করে লেখাটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপরের সিস্টেম গুলো ফলো করুন তাহলেই এই সমস্যা সমাধান করতে পারবেন।
আপনার কম্পিটারের USB port বন্ধ করুন

আপনার কম্পিটারের USB port বন্ধ করুন

কম্পিউটার একটি ব্যাক্তিগত জিনিস। কম্পিউটারে আমাদের অনেক ব্যাক্তিগত তথ্য জমা থাকে।  অনেক সময় এই তথ্য বা ব্যাক্তিগত অনেক জিনিস চুরি বা হারিয়ে যাওয়ার ভয় থাকে। তাই আপনার কম্পিটারের USB port closed করে দিন। যাতে কেও চুরি করতে না পারে। চলুন শুরু করা যাক।

প্রথমে আপনার কম্পিটারে ডেস্কটপ পেজে my computer এর উপর মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করে manage এ ক্লিক করুন।  একটি বক্স আসবে সেখানে  Device manager এ ক্লিক করে universal serial bus controllers থেকে USB root hub থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে Disable করে দিন। তাহলেই কোন USB শো করবেনা। USB port closed হয়ে যাবে। সিস্টেম ঠিক করতে same সিস্টেমে enable করে দিন
কম্পিউটার সেরা বাংলা টুকিটাকি টিপস

কম্পিউটার সেরা বাংলা টুকিটাকি টিপস

Bangla Computer Tips
১. আপনার কম্পিউটার অনতত ১ মাস পর পর খুলে সব parts পরিস্ককার করে নতুন করে লাগিয়ে দিন।
২. Ram (Random AccessMemory) খুলে আলতু করে তুলো বা টিস্যু দিয়ে মুছে আবার নতুন করে লাগিয়ে ফেলুন।
৩. আপনার কম্পিউটারের ‘Cooling Fan’ মুছে পরিষ্কার করে রাখতে হবে নিয়মিত।
৪. কম্পিউটারের উপর এমন কিছু রাখা ঝাবেনা।
৫। আপনার কাজ শেষে কম্পিউটার সব ফাইল Close করে তার পর কম্পিউটার Off করুন।
৬।কম্পিউটার যদি UPS ব্যবহার না কার থাকেন তা হলে এটি ব্যবহার করুন যতে কোন File নষ্ট না হয়।
৭।আপনার কম্পিউটারটি সব সময় ভাইরাস ( VIRUS) মুক্ত রাখুন যাতে কোন ফাইল নষ্ট করতে না পারে এর জন্য অ্যান্টিভাইরাস (Antivirus ) ব্যবহার করুন।
৮। আপনার কম্পিউটারটি সব সময় ভাল স্থানে রাখুন যাতে আলো-বাতাস লাগে।
৯। আপনার কম্পিউটারে যাতে ময়লা না পরে এমন স্থানে রাখুন।
১০। আপনার কম্পিউটারে Desktop কোন ফাইল সেভ করবেন না এতে কম্পিউটারে slow motion কাজ করে থাকে।
১১. আপনার কম্পিউটারে major problems না হলে windows Xp setup দিবেন না।
১২. আপনার কম্পিউটারে পরিস্কার করুন Blower Machine দিয়ে।

জেনে নিন কিবোর্ড ছাড়াই যেভাবে কম্পিউটার চালাবেন আপনি।Bangla Computer Tips
আপনার কম্পিউটারে কিবোর্ড নষ্ট হয়ে গেলে আপনি কি করবেন এ সময়। কম্পিউটারে চলানোর জন্য কিবোর্ড একটি গুরুত্ব পূর্ন Device যা দিয়ে কম্পিউটারে সব কমfন্ড দেয়া হয়ে থাকে ফলে এর গুরুত্ব আনেক।আর যে টাইম এ কিবোর্ডটি নষ্ট হবে সে সময় এই কিবোর্ডটি কিনা সম্ভব ও না । আর সেই সময় কাজ চালানোর জন্য আপনার কম্পিউটারে একটা ব্যবস্থা আছে যা দিয়ে সাময়িক কাজটি চালিয়ে নিতে পারবেন।
প্রথমে আপনি যা করবেন কম্পিউটারে Start button এ Click করুন তার পর দেখবেন
• All Programs —Accessories —- Ease of Access——On-Screen Keyboard.
পেয়ে যাবেন আপনার কাংখিত কিবোর্ড।
জেনে নিন keyboard সাহায্যে Start করুন কম্পিউটার।Bangla Computer Tips
আমরা যারা কম্পিউটার ব্যাবহার করে থাকি তারা সাধারনত CPU(Central Processing Unit) power Batton a Clock করে কম্পিউটার চালু করে থাকি। আবার যদি কপাল খারাপ খাকে তাহলে power button a Clock করে কম্পিউটার চালু করতে পারুছনা বা কম্পিউটার open করা য়ায না ।
আর টেকনিক জানা থাকলে power Batton না চেপে কি-বোর্ডের সাহায্যে কম্পিউটার চালু করা যায়।
এর জন্য প্রথমে আপনার যা করতে হবে।Bangla Computer Tips
কম্পিউটার চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Del বাটন চেপে Bios-এ যান।
এরপর Power Management Setup, Select করুন, করে Enter চাপুন।তারপর Power on my keyboard, Select করে, Enter চাপুন।Password Select করে, Enter দিন।তারপর Enter Password-এ যে কোন একটি Password আপনার মত করে দিন এবং F10 চেপে বেরিয়ে আসুন। যাতে একটি চাপে open করতে পারেন আপনার কম্পিউটা।Bangla Computer Tips
এই পদ্ধতিটি শুধু মাত্র (Gigabyte Motherboard) গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য।
এই পদ্ধতিটি শুধু মাত্র (Gigabyte Motherboard) গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য।Bangla Computer Tips